নারীর ভিডিও কলের ফাঁদে পড়ে প্রায় ৩ কোটি রুপি খোয়ানোর অভিযোগ করেছেন ভারতের এক ব্যবসায়ী। ভুক্তভোগী ওই ব্যবসায়ী দেশটির গুজরাট রাজ্যের বাসিন্দা। এক পুলিশ কর্মকর্তার বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ আগস্ট তিনি এক নারীর ভিডিও কল পান। আর এই ভিডিও কলের ফাঁদে শেষ পর্যন্ত ২ কোটি ৬৯ লাখ রুপি খোয়ান বলে অভিযোগ তাঁর। ভিডিও কলে ওই নারী নিজের নাম বলেন রিয়া শর্মা। নিজেকে একই রাজ্যের মরবি জেলার বাসিন্দা দাবি করেন তিনি।
ভিডিও কল চলাকালে ওই ব্যবসায়ীকে বিবস্ত্র হতে রাজি করান ওই নারী। হঠাৎ করেই তিনি কলটি কেটে দেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে ৫০ হাজার রুপি দাবি করেন। না দিলে তাঁর বিবস্ত্র ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
কয়েক দিন পর ভুক্তভোগী ব্যবসায়ীকে ফোন দেন অপর এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের পরিদর্শক বলে দাবি করেন। তাঁর কাছে ওই ভিডিও ক্লিপ আছে জানিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ রুপি নেন।
এরপর ১৪ আগস্ট আরেক ব্যক্তি ওই ব্যবসায়ীকে ফোন দিয়ে নিজেকে দিল্লি পুলিশের সাইবার সেলের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি ৮০ লাখ ৯৭ হাজার রুপি দাবি করেন। এ ছাড়া জানান, ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে আরও জানানো হয়, ওই ব্যবসায়ী এসব অর্থ পরিশোধ করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ীকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি ফোন করেন। তিনি মামলাটি মীমাংসা করে দিতে সাড়ে ৮ লাখ রুপি দাবি করেন। তাঁকে দিল্লি হাইকোর্টের নামে একটি ভুয়া আদেশ দেখিয়ে মামলাটির কার্যক্রম বন্ধ করার কথা জানানো হয়।
গত ১৫ ডিসেম্বর পর্যন্ত চাদার অর্থ দেওয়া অব্যাহত রেখেছিলেন ওই ব্যবসায়ী। তবে একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় তাঁর। এর পর গত মঙ্গলবার (১০ জানুয়ারি) পুলিশের সাইবার অপরাধ বিভাগে অভিযোগ করেন তিনি। ১১ জনের বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ রুপি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৯ ঘণ্টা আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬