স্ত্রীর বিরুদ্ধে সন্তানদের হত্যাচেষ্টা ও নিজেকে মারধরের অভিযোগ এনে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) কিবরিয়া। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘তাঁরা স্বামী-স্ত্রী কক্সবাজার বেড়াতে এসেছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে ওঠেন তাঁরা। গতকাল (বুধবার) আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কিবরিয়ার একটি ফোন কল পাই। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। গিয়ে জানতে পারি, এটি পারিবারিক কলহ।’
ওসি বলেন, আজ দুপুরে আরজে কিবরিয়া বাদী হয়ে তাঁর স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে তিনি সন্তানদের হত্যাচেষ্টা ও নিজে মারধরের শিকার বলে অভিযোগ করেন।
‘পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়। আমরা তাঁদের বিষয়টি পারিবারিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছি।’ যোগ করেন ওসি রফিকুল ইসলাম।
এ বিষয়ে কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে আজ সন্ধ্যা সাতটায় ঘটনাটি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কিবরিয়া।
কিবরিয়ার ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো, ‘আমার জ্ঞানত আমি কোনদিন আমার পারিবারিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা হয় এমন কোন বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই বাছাই না করে অন লাইনে ছাড়া যায়। ঘটনা পুরাই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চীর শত্রু বলে যদি কেউ থেকে থাকে তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না। আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনদিন মেনে নিব না, ঠিক একি ভাবে আপনাদের এই ভুল ভাল নিউজ তাদের ফিউচারের জন্য কোন ক্ষতি হোক সেটাও আমি চাই না। প্লিজ। আমি আমার কাছে সৎ এবং কারো প্রতি কোন অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন। দোয়া করবেন।’
২০০৬ সালে রেডিও টুডেতে ‘কথা বন্ধু’ অনুষ্ঠানের মাধ্যমে রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন গোলাম কিবরিয়া সরকার। এরপর একে একে ‘জীবনের গল্প’, ‘সিক্রেটস’, ‘হ্যালো ৮৯২০’, ‘যাহা বলিব সত্য বলিব’, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’সহ বেশ কয়েকটি জীবনধর্মী রেডিও অনুষ্ঠানে উপস্থাপন করেছেন। এই পেশার মাধ্যমেই দারুণ জনপ্রিয়তা পান তিনি। আরজে কিবরিয়া নামেই এখন বেশি পরিচিতি।

পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
২ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
৩ ঘণ্টা আগে
অভিনয়, গান কিংবা রাজনীতি—নানা ভূমিকায় দেখা গেছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন তিনি। প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো তা কৌশলে এড়িয়ে গেছেন।
৩ ঘণ্টা আগে