দক্ষিণের পর্দা কাঁপানো চলচ্চিত্র কেজিএফের ভক্তরা অনেকদিনের অপেক্ষা ফুরোতে যাচ্ছে। এই চলচ্চিত্রের পরবর্তী পর্ব প্রকাশের সময়সীমা জানিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা হাম্বল ফিল্মস। তবে তাঁর জন্য ২০২৫ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এতোদিন চলচ্চিত্রটির তৃতীয় পর্ব ‘কেজিএফ থ্রি’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুধু সম্ভাবনার কথা জানায়েছিলেন অভিনেতা যশ। এবার জানা গেল, ২০২৫ সালেই শুটিং হবে। ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল এবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রভাস অভিনীত ‘সালার’ ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। তাই একসাথে দুটি প্রজেক্টের কাজ হাতে নিতে পারবেন না নির্মাতা।
অভিনেতা যশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে মিলে তাঁরা এর মধ্যেই তৃতীয় পর্বের বেশ কিছু দৃশ্য নিয়ে আলোচনা করেছেন।’
অভিনেতা আরও জানান, তাঁদের অনেক কল্পনা তাঁরা ‘কেজিএফ টু’-তে ফুটিয়ে তুলতে পারেননি। সেগুলো পরের পর্বে ফুটিয়ে তুলে চলচ্চিত্রটি সুপারহিট করার থাকবে।
গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যশ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ-টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে