দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। ভক্তদের পাশে দাঁড়িয়ে শিরোনাম হয়েছেন অনেকবার। তাঁর কাছে অনুরাগীরাই তাঁর প্রাণ। এবার নিজের খরচে ১০০ ভক্তকে মানালিতে ঘুরতে পাঠাচ্ছেন তিনি।
বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ দেবেরাসান্তা’ ক্যাম্পেইন করেন তিনি। সেখানে জানান, তিনি তাঁর ১০০ ভক্তকে ঘুরতে পাঠাবেন, যেখানে তাদের থাকা, খাওয়াসহ সব খরচ দেবেন তিনি।
এবার এই ক্যাম্পেইনের আপডেট দিলেন বিজয়। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিজয়কে বলতে শোনা যায়, ‘শুভ নববর্ষ, আমার ভালোবাসা মানুষেরা। এটা দেবেরাসান্তা আপডেট। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে ১০০ জনকে সব খরচ দিয়ে ট্রিপে পাঠাব। খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবে তোমরা। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে।’
বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তি পাওযা ছবি ‘লাইগার’-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ১০০ কোটিরও কম আয় করে বিজয়ের এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তাঁর।
সামনে মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর রোমান্টিক চলচ্চিত্র ‘খুশি’। ২০২৩ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে