পৃথিবীর সর্বকালের সেরা সংগীতশিল্পীর একটি তালিকা করেছে মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’। তালিকায় স্থান পেয়েছে বিভিন্ন দেশের ২০০ জন শিল্পী। তালিকার শীর্ষে আছেন মার্কিন গায়িকা অ্যারেথা ফ্রাঙ্কলিন। যিনি পঞ্চাশের দশক থেকে গেল দশক পর্যন্ত সক্রিয় ছিলেন। দ্বিতীয় স্থানে আছেন মার্কিন গায়িকা হুইটনি হাস্টন। ১০০ নম্বরে রয়েছেন শিল্পী এলটন জন। তালিকার সর্বশেষ নামটি স্প্যানিশ গায়িকা রোজালিয়ার। এ ছাড়া মাইকেল জ্যাকসন আছেন ৮৬ নম্বরে।
বিশেষ এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে আছেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পী রয়েছেন ৮৪তম স্থানে। এ ছাড়া পাকিস্তানের বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খান আছেন ৯১তম স্থানে।
দক্ষিণ কোরিয়ার তরুণ শিল্পীরাও জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরার তালিকায়। ১৩৫তম স্থান দখল করেছেন লি জি-ইউন; যিনি সবার কাছে আইইউ নামে পরিচিত। এ ছাড়া কে-পপ ব্যান্ড ‘বিটিএস’র সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক রয়েছেন ১৯১তম স্থানে।
রোলিং স্টোনের করা সর্বকালের সেরা ২০০ শিল্পীর তালিকার সেরা দশে আছেন যথাক্রমে অ্যারেথা ফ্রাঙ্কলিন, হুইটনি হাস্টন, স্যাম কুক, বিলি হলিডে, মারিয়া ক্যারি, রে চার্লস, স্টিভ ওয়ান্ডার, বিয়ন্সে, ওটিস রেডিং ও আল গ্রিন।
তালিকায় আরও রয়েছেন অ্যাডেলে (২২), লেডি গাগা (৫৮), রিয়ানা (৬৮), বব মার্লে (৯৮), টেইলর সুইফট (১০২), বিলি আইলিশ (১৯৮) প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৮ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে