
সিংহাম সিরিজের পরবর্তী সিকুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা এসেই গেল। বলিউড অভিনেতা অজয় দেবগন আজ সোমবার টুইটারে পরিচালক রোহিত শেঠির সঙ্গে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, চিত্রনাট্য পড়েছেন তিনি। দুর্দান্ত একটি কাজ হতে যাচ্ছে বলে তাঁর আশা।
আজ বিকেলে টুইটে অজয় লেখেন, ‘রোহিত শেঠির সিংহামের সঙ্গে নতুন বছর শুরু হচ্ছে। চিত্রনাট্য যা শুনলাম, আগুন! ঈশ্বরের ইচ্ছায় আশা করি, এটা আমাদের ১১তম ব্লকবাস্টার হবে।’
এর আগে জানা গিয়েছিল, সিংহাম সিরিজের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারের বরাত দিয়ে এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছিল। ছবিতে অজয় দেবগনের বিপরীতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন অজয় দেবগন ও দীপিকা। এই সিকুয়েলের নাম হতে পারে ‘সিংহাম অ্যাগেইন’।
বলিউডের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ সিংহাম। পরিচালক রোহিত শেঠি ২০১১ থেকে এই সিরিজ নির্মাণ করে আসছেন।
২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। ২০১৮ সালে মুক্তি এই সিরিজের তৃতীয় সিনেমা ‘সিম্বা’। এতে পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিং, নায়িকা চরিত্রে ছিলেন সারা আলী খান।
সিরিজের সবশেষ সিনেমাটি ছিল ২০২১ সালের ‘সূর্যবংশী’। যেখানে মূল চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন রণবীর ও অজয়।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
৪ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
১১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
১২ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে