তামিল ও মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানন। ১৯৯৩ সালের ৪ আগস্ট ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর শৈশব কেটেছে মুম্বাইয়ে। তিনি ভারতের বিখ্যাত চিত্রগ্রাহক কে ইউ মোহাননের কন্যা।
একদিন তিনি তাঁর বাবার সঙ্গে একটি ফেয়ারনেস ক্রিমের শুটিংয়ে যান, যেখানে প্রবীণ মালয়ালম অভিনেতা মামুটিতে অভিনয় করেছিলেন। সেই সূত্র ধরে ছেলে দুলকার সালমানের বিপরীতে অভিনয়ের জন্য মালবিকাকে প্রস্তাব দেন।
২০১৩ সালে দক্ষিণের জনপ্রিয় নায়ক দুলকার সালমানের বিপরীতে মালয়ালম সিনেমা ‘পাট্টাম পোলে’ অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি।
ইরানের কিংবদন্তি পরিচালক মাজিদ মাজিদির হিন্দি ফিল্ম ‘বিয়ন্ড দ্য ক্লাউডসে’ (২০১৭) তিনি অসাধারণ অভিনয় করে প্রশংসা অর্জন করেন।
মালয়ালম থ্রিলার ফিল্ম ‘দ্য গ্রেট ফাদার’ (২০১৭), তামিল অ্যাকশন ফিল্ম ‘পেট্টা’ (২০১৯) এবং ২০২১-এর ব্যবসাসফল তামিল সিনেমা ‘মাস্টার’-এ প্রধান নারী চরিত্রে অসাধারণ অভিনয় করেন।
২০২২ সালে তিনি তাঁর ‘মাস্টার’ সিনেমার জন্য দক্ষিণের সম্মানজনক পুরস্কার ‘সিমা অ্যাওয়ার্ড’-এ তামিলের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
‘মারান’ ২০২২ সালে ধানুশের বিপরীতে তাঁর প্রথম মুক্তি পাওয়া সিনেমা। তিনি বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে তাঁর আসন্ন হিন্দি সিনেমা ‘যুধরা’য় শুটিং করছেন।








যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৮ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে