চিত্রনায়িকা পরীমণির জীবনের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর পরীমণির পাশে দাঁড়িয়েছেন তিনি।
গতকাল শুক্রবার গভীর রাতে পরীমণি এক স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত দেন। অনেকেই পরীমণির পাশে দাঁড়িয়েছেন, তাঁকে ধৈর্য ধরতে বলেছেন। সর্বশেষ তসলিমা নাসরিন এই দলে যোগ দিলেন।
আজ শনিবার ভোরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে---। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।
তসলিমা লেখেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এটাই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’
গতকাল রাতে ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে জরুরি আর কিছুই নেই।’
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষ পর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন। তবে কি মিম ইস্যুতেই ঘর ভাঙছে রাজ-পরীর?
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন:

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
২১ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে