বলিউড বাদশাহ শাহরুখ খানের মুক্তিপ্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার বেশ কিছু দৃশ্যে ‘অসংগতি’ পেয়েছে ভারতীয় সেন্সর বোর্ড (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন)। শুধু বেশরম রং গান নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা নিয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। ওই অংশগুলো তারা ছেঁটে ফেলতে বলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির বরাত দিয়ে বলা হয়েছে, সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’ সিনেমাটি বোর্ডে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে সিনেমাটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। সিনেমাটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি। এর মধ্যে রয়েছে ‘বেশরম রং’ গানও। সব সংশোধন শেষে মুক্তির আগে ছবিটি আবার বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।
‘পাঠান’ নিয়ে বিরোধিতা যেন থামছেই না। কয়েক দিন আগেই এ চলচ্চিত্রের গানে অশ্লীলতা ও ধর্ম অবমাননার অভিযোগ তোলে কট্টর হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী। এরপর বয়কটের ডাক দেয় একটি মুসলিম সংগঠন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। কেউ কেউ আবার প্রেক্ষাগৃহ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’–এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে