
আফগানিস্তানে কর্মরত পাঁচটি বৃহত্তম এনজিও দেশটিতে নিজেদের কার্যক্রম স্থগিত করেছে। তালেবান শাসকগোষ্ঠী দেশি-বিদেশি এনজিওতে নারী কর্মী নিষিদ্ধ করার একদিন পরই এই সিদ্ধান্ত জানায় সংস্থাগুলো।
বিবিসির খবরে বলা হয়, এক যৌথ বিবৃতিতে কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন জানায়, ‘নারী কর্মীদের ছাড়া’ তারা কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এ ছাড়া ইসলামিক রিলিফ জানিয়েছে যে, তারা দেশটিতে বেশির ভাগ পরিষেবা বন্ধ করে দিচ্ছে। এর পর ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিও তাদের কার্যক্রম স্থগিতের কথা জানায়।
এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) আফগানিস্তানে সমস্ত এনজিওগুলোতে নারীদের কাজ নিষিদ্ধ করে তালেবান। ‘হিজাব না পরার’ কারণ দেখিয়ে দেশি-বিদেশি সব এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ ঘোষণা করে শাসকগোষ্ঠীটি। তালেবান তাদের নির্দেশের পক্ষে ব্যাখ্যা দিয়ে জানায়, হিজাব না পরে শরিয়া আইন ভঙ্গ করছে এনজিও কর্মীরা।
তালেবানের এই নির্দেশকে মৌলিক অধিকারের লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এমনকি তালেবান তাদের সিদ্ধান্ত বাতিল না করলে দেশটিতে মানবিক সাহায্য দেওয়া বন্ধ করে দিতে পারে সংস্থাটি। তালেবানের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, সারা বিশ্বেই মানবিক সেবামূলক কার্যক্রমে প্রধান ভূমিকায় কাজ করেন নারীরা। এমন সিদ্ধান্তের ফলে লাখ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হবে।
কিছুদিন আগেই আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দেয় তালেবান। দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে জানান, আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তালেবানের এমন ঘোষণার পরে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। এর মধ্যেই এনজিওগুলোতে নারীদের কাজ নিষিদ্ধের ঘোষণা আসে।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনিও শিগগিরই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন...
৭ ঘণ্টা আগে
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগির সুইজারল্যান্ডে যেতে...
৮ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করছিল...
১০ ঘণ্টা আগে