২০২২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করতে গিয়ে যেন চাপেই পড়লেন সাইমন মার্চিনিয়াক। রেফারিকে নিয়ে চলছে নানারকম আলাপ-আলোচনা। এবার নিজের ভুল স্বীকার করলেন পোলিশ এই রেফারি।
লুসাইলে গত রোববারের ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। যেখানে ১২০ মিনিটের লড়াই ৩-৩ শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। এই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। তাছাড়া অনেকবার খেলাও থামাতে হয়েছিল এই রেফারিকে। ফাইনাল ম্যাচ নিয়ে স্পোর্ট ডট পিএলকে দেওয়া সাক্ষাৎকারে পোলিশ রেফারি বলেন, ‘অবশ্যই ফাইনাল ম্যাচে ভুল করেছি। মার্কোস আকুনার ট্যাকলের পর আমি ফ্রান্সের পাল্টা-আক্রমণ থামিয়ে দিয়েছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম একারণে যে ফাউলের শিকার হওয়া খেলোয়াড় বেপরোয়া না হয়ে যায়। আসলে কিছুই হয়নি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ভুল আমি করে ফেলেছি।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
তাছাড়া এই ফাইনালে ১০৮ মিনিটের সময় লিওনেল মেসির গোল বাতিলের ব্যাপারে ফরাসি ক্রীড়া গণমাধ্যম ‘এল-ইকুইপ’ একটি প্রতিবেদন করেছিল। গণমাধ্যম যুক্তি দেখিয়েছিল, গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টিনার বদলি খেলোয়াড়েরা ঢুকে পড়েছিলেন। ফরাসি গণমাধ্যমের প্রশ্নের জবাবে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে করা একটি গোলের ভিডিও দেখিয়েছিলেন মার্চিনিয়াক। পোলিশ রেফারি তখন বলেন, ‘ফরাসিরা এই ছবিটার কথা উল্লেখ করেননি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় ফ্রান্সের সাত খেলোয়াড় মাঠে ছিল।’
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে