আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল শেষ হয়েছে ছয়দিন আগে। দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ পেয়েছে। লিওনেল মেসি পরম আরাধ্য শিরোপার দেখাও পেয়েছেন। তবে ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা তা মানতেই চাইছেন না। বরং এই ফাইনাল ম্যাচ আবার মাঠে গড়ানোর দাবি জানিয়েছেন ফরাসিরা।
লুসাইলে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে গিয়েছিল। এরপর ৯০ মিনিটে ২-২ এবং ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফ্রান্স সমর্থকদের দাবি, রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে। ফাইনাল ম্যাচ পুনরায় হওয়ার জন্য এরই মধ্যে ২ লাখের অধিক ফরাসি অনলাইনে পিটিশন দায়ের করেছেন। পিটিশনে দাবি করা হয়েছে, ‘রেফারি বিক্রি হয়ে গেছেন। ‘এমনকি ম্যাচের ২৩ মিনিটের সময় মেসি যে পেনাল্টি নিয়েছেন, সেটা নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে। তাদের মতে, আনহেল দি মারিয়াকে ডি বক্সে উসমান দেম্বেলে গুরুতর ফাউল করেননি।
কাতার বিশ্বকাপসহ এখন পর্যন্ত ২২ বার হয়েছে ফুটবল বিশ্বকাপ। সর্বোচ্চ ৫ বার জিতেছে ব্রাজিল,৪টি করে শিরোপা জিতেছে জার্মানি ও ইতালি। ৩টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, দুইবার করে জিতেছে উরুগুয়ে ও ফ্রান্স। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও স্পেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে