
বৈশ্বিক অর্থনৈতিক সংকট, দেশে ‘জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার’ হুমকি ও বিএনপির নেতৃত্বে ‘সরকার হটানোর আন্দোলনের’ চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদেরই রাখা হয়েছে বলে জানিয়েছেন ফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা তিনি বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি।
‘পুরোনোরা বেশির ভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের পার্টিতে অপরিহার্য, তাঁর কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা জেনারেল সেক্রেটারি হতে পারেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশে সংকট আছে, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। তা মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ‘সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত’ ছিল দাবি করে তিনি বলেন, ‘আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।’
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত এই নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখনো নিজেদের বিএনপির অংশই মনে করে এবং সে অনুযায়ী দলের পাশে থাকার চেষ্টা করে।
৬ ঘণ্টা আগে
বর্তমান সরকারের উদ্দেশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ তারা সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক।
৯ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় রাজধানী ঢাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা বলেন, জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মুখ্য প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল...
৯ ঘণ্টা আগে