
বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত ১ হাজার ১২৪ বস্তা চাল উধাওয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেলে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম উপজেলার কালিতলা বাগবেড় এলাকায় বগুড়া জেলা প্রশাসনের শাহাদত হোসেন নামে স্থানীয় এক যুবলীগ নেতার গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মজুত করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করেন। পরে চালসহ গুদাম সিলগালা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের হেফাজতে দেওয়া হয়। সেখানে এখন রয়েছে মাত্র ৬ বস্তা চাল। ১ হাজার ১২৪ বস্তাই উধাও!
এ দিকে সিলগালা করা গুদাম থেকে চাল সরানোর ঘটনা ছড়িয়ে পড়লে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিলগালা খুলে মাত্র ৬ বস্তা চাল পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা গুদাম থেকে ১ হাজার ১২৪ বস্তা সরকারি চাল চুরির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। চাল চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
১ সেকেন্ড আগে
নিষিদ্ধ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
৫ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর আদর্শ গ্রামে পাশের বাড়ির নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম কালিকাপুর আদর্শ গ্রামের শহিদ আলীর ছেলে।
৭ মিনিট আগে
শিক্ষকের সঙ্গে অসৌজন্য আচরণ ও শ্রেনিকক্ষে কথা বলায় শাস্তি হিসেবে অষ্টম শ্রেনির দুই শিক্ষার্থীর গালে ‘গণহারে থাপ্পড়’ দেওয়ার নির্দেশ দেন শিক্ষক। আর এই থাপ্পড় দিতে হয়েছে তাদের সহপাঠীদেরই। লজ্জা ও অস্বস্তিতে কেউ আস্তে থাপ্পড় দিলে তাকে জোরে থাপ্পড় দিতে বাধ্য করেন ওই শিক্ষক।
৯ মিনিট আগে