
অ্যাপল পণ্যে কোনো সমস্যা হলে সাধারণত সার্ভিস সেন্টার ছাড়া মেরামত করার সুযোগ নেই। অনেক সময় খুচরা যন্ত্রাংশ এবং দক্ষ কর্মীর অভাবেও আশপাশের কোনো সার্ভিস সেন্টারে পণ্যগুলো মেরামত করার সুযোগ থাকে না। এতে করে অ্যাপলের অনুমোদিত সার্ভিস সেন্টারই ব্যবহারকারীদের জন্য হয়ে ওঠে একমাত্র ভরসার জায়গা। তবে এ ক্ষেত্রে গ্রাহকদের গুনতে হয় বাড়তি টাকা। মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনার পাশাপাশি মেরামতের খরচ হিসেবে ভালো পরিমাণ টাকা খরচ করতে হয় গ্রাহকদের।
দ্য ভার্জের এক প্রতিবেদনে জানা যায়, ব্যবহারকারীদের মেরামত খরচ কমাতে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইতালি, পোল্যান্ড, সুইডেন ও স্পেনে ‘সেলফ সার্ভিস রিপেয়ার’ কার্যক্রম চালু করেছে অ্যাপল। এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করেছিল অ্যাপল। শুরুতে এই ‘সেলফ সার্ভিস রিপেয়ার’ কার্যক্রমের আওতায় শুধু অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক থাকলেও এবার যুক্ত হয়েছে অ্যাপলের ম্যাক ডেস্কটপ কম্পিউটারও। তবে আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই আইম্যাক, ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর যন্ত্রাংশ অ্যাপলের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
অ্যাপলের সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের আওতায় নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে হবে। এগুলোর মাধ্যমে ১২ ও ১৩ সিরিজের আইফোন, ম্যাকবুক এবং ম্যাক ডেস্কটপ পিসি মেরামত করা যাবে। মেরামতের জন্য বিনা মূল্যে নির্দেশিকাও দেবে অ্যাপল। এ ছাড়া, অ্যাপল পণ্য মেরামতের জন্য প্রয়োজনীয় টুলকিটও ভাড়া নেওয়া যাবে। ফলে যাঁদের ইলেকট্রনিকস যন্ত্র সম্বন্ধে ধারণা রয়েছে, তাঁরা সহজেই ঘরে বসে নিজেদের আইফোন কিংবা ম্যাকবুক ও অ্যাপল পিসি মেরামত করতে পারবেন।
তবে এই ধরনের মেরামতে মেরামতকারীর প্রয়োজন যথেষ্ট দক্ষতা। এ ছাড়া কিছু যন্ত্রাংশের দামও অনেক বেশি হতে পারে। উদাহরণস্বরূপ, স্টুডিও ডিসপ্লের ক্ষেত্রে একজন ব্যবহারকারী যদি নিজেই প্যানেলটি পরিবর্তন করতে চান, তবে তাঁকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। অ্যাপলের এই ন্যানো-টেক্সচার ডিসপ্লে পরিবর্তন করতে খরচ পড়বে ৯৬৭ ডলার ১২ সেন্ট। তবে ব্যবহারকারীর আসল ভাঙা স্ক্রিন ফেরত দেওয়ার পরে দাম কমে নেমে আসবে ৮৭৯ ডলার ১২ সেন্টে। এ ছাড়া টুলকিটের দাম পড়বে ৪৯ ডলার।
অ্যাপল জানিয়েছে, অনুমোদিত মেরামতকেন্দ্রগুলোতে যে মানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, একই মানের যন্ত্রাংশ পাওয়া যাবে ‘সেলফ সার্ভিস রিপেয়ার’ কার্যক্রমে। এতে যন্ত্রাংশের মান নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তা করতে হবে না। এমনকি ব্যবহারকারীরা চাইলে পণ্য মেরামতের পর পুরোনো যন্ত্রাংশগুলো অ্যাপলের কাছে বিক্রিও করার সুযোগ পাবেন।

একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
৩ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
৬ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
৮ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
১০ ঘণ্টা আগে