শেষের বাঁশি বাজতে শুরু করেছে বিশ্বকাপে। আর মাত্র একটা ম্যাচ, যে ম্যাচ জিতলেই তৃতীয় শিরোপা জেতা হয়ে যাবে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা? যে লড়াইটায় দুই দলের শীর্ষ দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান ৫ গোলে এগিয়ে থাকলেও লড়াইটা শুধু তাঁদেরই নয়।

এবারে বিশ্বকাপে যেন দেখা যাচ্ছে নতুন এক মেসিকে, ৬ ম্যাচে গোল করেছেন ৫টি। সোনার বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পেরও টুর্নামেন্টে গোল ৫টি। সে হিসাবে ফাইনালেই শেষ হতে যাচ্ছে দুই সর্বোচ্চ গোলদাতার লড়াইও।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
এত সহজে অবশ্য সমাধান হচ্ছে না সোনার বুটের প্রতিদ্বন্দ্বিতা। এ তালিকায় মেসি-এমবাপ্পেদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন তাঁদেরই সতীর্থ হুলিয়ান আলভারেজ আর অলভিয়ের জিরু। দুই ফরোয়ার্ডের নামের পাশেই রয়েছে ৪টি করে গোল। ফাইনালে মেসি বা এমবাপ্পে গোল করতে না পারলে আলভারেজ ও জিরুরও থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। সে ক্ষেত্রে তাঁদের গোল করতে হবে আজ ফাইনালে।
তবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একাধিক খেলোয়াড় সমান হলে আরও বিকল্প দেখতে হবে ফিফাকে। দুজনের গোলসংখ্যা সমান হলে প্রথমেই দেখা হবে পেনাল্টিতে কে কম গোল করেছেন। সে ক্ষেত্রে অবশ্য মেসির চেয়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে সেমি পর্যন্ত পেনাল্টি থেকে কোনো গোলই করেননি এই ফরাসি তারকা।
নিয়মানুযায়ী, পেনাল্টিতেও যদি সমান হয় তখন দেখা হয় কার কত অ্যাসিস্ট। এত দূর অবশ্য নাও যেতে হতে পারে। ফাইনালে মেসি-এমবাপ্পেই হয়তো মীমাংসা করে দিতে পারেন সোনার বুটের বিজয়ীর হিসাব। একই সুযোগ থাকছে জিরু ও আলভারেজেরও।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫