
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আসনের নিচ থেকে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে আজ সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
এই রাজস্ব কর্মকর্তা বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১২ কেজি (১ হাজার ৩৪ ভরি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২০ ঘণ্টা আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬