সন্তানের বেসবল ব্যাটের আঘাতে প্রাণ হারিয়েছেন ভারতের হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বীণা কাপুর। এরই মধ্যে তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানায়, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জন্যই বীণা কাপুরকে খুন করেছে তাঁর ছেলে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই মর্মান্তিক খবর জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, মাকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে মারেন ছেলে। এরপর মৃতদেহ বাড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের জঙ্গলে ফেলে আসেন। মুম্বাইয়ের যুহুর বিলাসবহুল বাড়িতেই ঘটেছে এই হত্যাকাণ্ড। পুলিশ বীণার সন্তান শচীন কাপুর (৪০) ও গৃহপরিচারক লালু কুমার মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে।
বীণা কাপুরের এই হত্যাকাণ্ডের খবর সবার আগে সামনে আনেন তাঁর সহ-অভিনেত্রী নীলু কোহলি। বীণার খুন নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নীলু, তিনি লিখেন, ‘বেসবল ব্যাট দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয় বীণাকে। এরপর তাঁর মরদেহ ফেলে আসা হয় বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরের জঙ্গলে মাথেরান নদীতে। বীণার যুক্তরাষ্ট্রে থাকা ছেলে আভাস পেয়েছিল কিছু একটা ঘটেছে, তাই সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সন্তানকে।’
পুলিশের প্রাথমিক জেরায় অভিযুক্ত শচীন কাপুর দায় স্বীকার করেছেন। তিনি জানান, ১২ কোটি রুপির একটি সম্পত্তিকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। মায়ের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে বেসবলের ব্যাট দিয়ে আঘাত করেন করেন। তবে হত্যাকাণ্ডের পুরো বিষয়টি এখনো বিস্তারিত জানা যায়নি। আপাতত তদন্ত চলছে।
বীণা কাপুরের এই হত্যাকাণ্ডে অভিনেত্রী মালিনী কাপুর, ঋদ্ধিমা তিওয়ারিসহ আরও অনেকে শোক জানিয়েছেন। বীণা কাপুর ২০০২–২০০৮ সাল পর্যন্ত স্টার প্লাসে প্রচারিত বিখ্যাত ধারাবাহিক ‘ভাবী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে