
বাতের ব্যথা রোগের উপসর্গমাত্র। শীতকালে অনেক রোগের মতো এর প্রকোপও বেড়ে যায়। কিন্তু গরমে এই ব্যথার তীব্রতা কিছুটা কমতে পারে। শীতকালে মানুষের জীবনযাত্রার কারণে জোড়া বা বাতের ব্যথা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। বয়স্ক লোক, সাধারণত যাঁরা আর্থ্রাইটিস, রিওমাটয়েড আর্থ্রাইটিস ও অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন, তাঁদের কষ্ট বহুলাংশে বেড়ে যায়। এ ছাড়া পেশি, লিগামেন্ট, হাড় ও স্নায়ুর ব্যথা তীব্র রূপ ধারণ করে।
আক্রান্তের ঝুঁকিতে যাঁরা
চল্লিশোর্ধ্ব নারী ও পঞ্চাশোর্ধ্ব পুরুষেরা শরীরের জয়েন্টের সমস্যা বা সন্ধিস্থলের ব্যথায় ভুগে থাকেন। বিশেষ করে যেসব সন্ধিস্থল শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়। এর মধ্যে ঘাড়, কোমর, কাঁধ বা শোল্ডার জয়েন্ট এবং হাঁটু ব্যথার রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়।
কারণ
শীতকালে মানুষের চলাফেরার গতি কমে যায় এবং স্বাভাবিক নড়াচড়া কম হয়। ফলে জোড়া জমে যায় বা স্থির হয়ে যায় এবং ব্যথা করে। শীতের প্রকোপে শরীরের রক্তনালির খিঁচুনি ও এটি সংকুচিত হলে জোড়া, পেশি ও হাড়ে রক্ত চলাচল কমে গিয়ে ব্যথা বাড়ে। আবার শীতকালে স্নায়ুর সহ্যক্ষমতাও কমে যায়। এ কারণে ব্যথার অনুভূতি বেড়ে যায় বলে মনে করা হয়।
প্রতিরোধে যা করবেন
করণীয়
ব্যথা বেশি হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না।
লেখক: হাড় ও জোড়া বিশেষজ্ঞ এবং আর্থ্রোস্কোপিক সার্জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা।
চেম্বার: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লি., শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জন মারা গেছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন।
১৯ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ১১০ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
২ দিন আগে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
২ দিন আগে