
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ জানান, আপাতত মেঘমল্লার বসু শঙ্কামুক্ত।
মাঈন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সভাপতি মেঘমল্লার বসু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। অনেক দিন ধরেই উনি শ্বাসকষ্টে ভুগছেন, ডাকসু নির্বাচনের সময়ে ওনাকে একটা ক্রিটিক্যাল সার্জারির ভেতর দিয়ে যেতে হয়েছে, এসবের কারণে ওনার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ নাজুক। গতকাল শুক্রবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।’
মাঈন আহমেদ আরও বলেন, ‘এই মুহূর্তে তিনি যথাযথ চিকিৎসার আওতাধীন রয়েছেন এবং রিকভার করছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সবার কাছে অনুরোধ, মেঘদার জন্য প্রার্থনা করবেন।’
এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও এনপিএ নেতা অনিক রায় বলেন, ‘মেঘ এখন অনেকটাই সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিছুদিন পূর্ণ বিশ্রাম প্রয়োজন। ডাকসু নির্বাচনের সময় হওয়া অপারেশনের পর থেকেই সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। অপারেশনের পর পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দ্রুতই রাজনীতির মাঠে সক্রিয় হতে হওয়ায় তার শরীর আর পুরোপুরি সেরে উঠতে পারেনি। এর পর থেকে ধীরে ধীরে দুর্বলতা বাড়ছিল। পাশাপাশি তার পুরোনো শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে।’
অনিক রায় আরও লিখেন, ‘কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। অসুস্থতার কারণে স্বাভাবিক কাজগুলোও ঠিকভাবে করতে পারছিল না, ফলে মানসিকভাবেও কিছুটা হতাশ হয়ে পড়েছিল। এরই মধ্যে গতরাতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
৮ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১৪ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১৯ ঘণ্টা আগে