
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না বলে জানিয়েছেন লঞ্চ পরিবহন মালিক এমকে শিপিং লাইনসের বরগুনা পরিদর্শক এনায়েত হোসেন।
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বরগুনা থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ চলাচল করবে না। তবে আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বরগুনা-ঢাকা রুটে বাস চলাচল আজ থেকে বন্ধ রয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাবে।’
অপরদিকে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু।
টুকু বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। বিএনপি যদি কোনো ধরনের সহিংসতার পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি।’
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘এই মুহূর্তে আমাদের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বিভিন্ন জেলা, উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন। যে কারণে জেলায় আমাদের কোনো কর্মসূচি নেই।’
সদস্যসচিব আরও বলেন, ‘বরগুনায় গণসমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন। অপরজনকেও মুক্ত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় এ পর্যন্ত বরগুনায় তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছেন।
ওসি আরও বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।’

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
৩১ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
৪২ মিনিট আগে