পরিবর্তিত পরিস্থিতির আলোকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দলের দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ায় তাঁকে এই দায়িত্ব দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে প্রিন্সকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব।
দলীয় মহাসচিবের পাঠানো ওই চিঠিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। এমরান সালেহ প্রিন্স বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
এদিকে, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশের প্রিজনভ্যানে তুলে নিতে দেখা গেছে।
আজ বুধবার বিকেলের দিকে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তাদের বের করে নিয়ে আসে। এ বিষয়ে ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) ইমরান হোসেন মোল্লা জানান, সন্ধ্যা সাতটা পর্যন্ত পুলিশের বিএনপির বিভিন্ন ইউনিট দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
১৪ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১৬ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
২ দিন আগে