হালের গ্লোবাল পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক। তাদের ২০২২ সালের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে বিখ্যাত টাইম সাময়িকী।
এর আগে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এই তকমা জিতেছিল। এবার দ্বিতীয় কে–পপ ব্যান্ড হিসেবে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের নারী ব্যান্ডটি টাইমের শিরোনাম হলো।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ রেকর্ড লেবেল ওয়াইজি ২০১৬ সালে জেনি, জিসু, লিসা এবং রোজকে আবিষ্কার করে। পরবর্তীতে এই চারজনই দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পান। দক্ষিণ কোরিয়ার রেকর্ড লেবেলটি সম্ভাবনাময় পারফরমারদের খুঁজে বের করে। এরপর তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া দেশের তারকা মানের পারফরমারদের স্ক্রিনে কাজ করার সুযোগ দেয় তারা।
ব্ল্যাকপিঙ্কের প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’, ২০২০ সালে প্রকাশ পায়। প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটি।
ব্ল্যাকপিঙ্কের র্যাপার জেনি টাইমকে বলেন, ‘আমরা অনেক কাজ করেছি যাতে আমাদের সুপার ওমেনের মতো দেখায়। কিন্তু দিন শেষে আমরা খুব সাধারণ মেয়ে।’
এই ব্যান্ডের বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁদের প্রত্যেকের একটি আন্তর্জাতিক পটভূমি। যেমন: গায়িকা রোজের জন্ম নিউজিল্যান্ডে এবং বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।
জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। আর নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের। গায়িকা জিসু গ্রুপের একমাত্র সদস্য যার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়।
ব্ল্যাকপিঙ্ক বর্তমানে ‘বর্ন পিঙ্ক’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপজুড়ে পারফর্ম করছে। গত অক্টোবরে শুরু হওয়া সফর শেষ হবে এ বছরের শেষ নাগাদ।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে