পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা।
গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’
গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব।
গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে।
গানটি এখানে শুনুন:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে