নিজের প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল রোববার টুইটার স্পেসে এক অডিও চ্যাটে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
টুইটার স্পেসে দুই ঘণ্টাব্যাপী ওই অডিও চ্যাটে ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর সঙ্গে খারাপ কোনো ঘটনা এমনকি তাঁকে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটারও ‘সমূহ আশঙ্কা’ রয়েছে। আশঙ্কার কথা ব্যক্ত করে মাস্ক আরও জানিয়েছেন, এখন থেকে তিনি কোনো হুড খোলা গাড়িতে ভ্রমণ করবেন না।
ইলন মাস্ক বলেছেন, ‘সত্যি বলতে কি—আমার সঙ্গে খারাপ কিছু ঘটার এমনকি আক্ষরিক অর্থে গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আপনি চাইলে কাউকে হত্যা করা আপনার জন্য খুব বেশি কঠিন নয়। তাই আশা করি, কেউ আমার সঙ্গে এমনটা করবে না এবং আমার ভাগ্য আমার সহায় হবে। তারপরও কিছু ঝুঁকি থেকেই যায়।’
ওই অডিও চ্যাটে টেসলা ও স্পেসএক্স সিইও বাক্স্বাধীনতার গুরুত্ব এবং টুইটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দিন শেষে, আমরা কেবল এমন একটি ভবিষ্যৎ চাই—যেখানে আমাদের নিপীড়ন করা হবে না। যেখানে আমাদের বক্তব্যকে চাপা দেওয়া হয় না এবং আমরা প্রতিশোধের ভয় ছাড়াই আমরা যা বলতে চাই তা বলতে পারব।’ তিনি আরও বলেন, ‘যতক্ষণ আপনি সত্যিকার অর্থে অন্য কারও ক্ষতি না করছেন ততক্ষণ আপনি যা চান তাই বলার অনুমতি আপনাকে দেওয়া উচিত।’
মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্রে ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় গতকাল বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এশীয় জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে...
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তিনটি প্রধান বাধা কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ‘যুদ্ধবিরতির নগ্ন লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়া ‘সম্ভব নয়’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ভোটগ্রহণ শুরু হয়। একইসঙ্গে ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতেও ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’-এর বিরুদ্ধে তাদেরই এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।
৯ ঘণ্টা আগে