
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রাতে উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে পল্টন থানায় এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘পল্টনে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
আজ রোববার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণমাধ্যম বিভাগের ডিসি ফারুক হোসেন এ কথা বলেন।
এদিকে গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, মেস ও বাসা–বাড়িতে অভিযান চালিয়ে ৪৭২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, বিশেষ অভিযানে আটক হওয়া অনেকে পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব মামলায় রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১৩ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১৫ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১৬ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
১৭ ঘণ্টা আগে