
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ পরোয়ানা জারির নির্দেশ দেন।
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা করেছে পুলিশ।
আজ মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিরা হাজিরা না দিয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ‘২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করে ও মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে শাহবাগের দিকে যেতে থাকে। ওই অবৈধ উচ্ছৃঙ্খল জনতাকে নিবৃত্ত ও ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়।’
এ ঘটনায় রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, গতকাল রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১৩ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১৫ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১৬ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
১৭ ঘণ্টা আগে