ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বিখ্যাত চলচ্চিত্র ‘বাবা’ নতুন আঙ্গিকে ফের মুক্তি পাচ্ছে। দুই দশক পর আবার প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। রজনীকান্ত বেশ কয়েকবারই ‘বাবা’কে তাঁর প্রিয় সিনেমা বলে উল্লেখ করেছেন।
রজনীকান্তের জন্মদিন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ কৃষ্ণ। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—মনীষা কৈরালা, গৌন্দামণি, দিল্লী গণেশ প্রমুখ। চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন এ আর রহমান।
পুনরায় মুক্তি উপলক্ষে সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে। সিনেমাটির গুণগত মানে আরও পরিবর্তন আনা হয়েছে। দর্শকেরা ভালো ও গুণগত মানের অডিও এবং ডিজিটাল প্রিন্টে সিনেমাটিকে আবার নতুন করে দেখতে পাবেন। নতুন সংস্করণে সিনেমাটির দৈর্ঘ্যও কমানো হয়েছে।
সম্প্রতি রজনীকান্ত টুইটারে সিনেমাটির পুনরায় মুক্তি উপলক্ষে লেখেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা চিরকাল আমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকবে। ‘বাবা’র নতুন সংস্করণ শিগগিরই মুক্তি পাবে।’
ট্রেলারে নতুন সংযোজন করা একটি ফুটেজে, ভক্তদের উদ্দেশে রজনীকান্তকে বলতে শোনা যায়, ‘আমি আসছি।’
এই চলচ্চিত্রটি পরিবেশকদের কাছে তখন ১৭ কোটি রুপির রেকর্ড মূল্যে বিক্রি হয়েছিল।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে