ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরার। এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার (৪৫) নতুন প্রেমের গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সী সার্ফিং ইনস্ট্রাকটর গোরকা একজুরডিয়ার।
সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। একসঙ্গে তাঁদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এই গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুই জনের কেউ এখনো কিছু জানাননি।
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এই তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সা ডিফেন্ডারের দুটি সন্তান আছে।
সংবাদমাধ্যমে তাঁরা জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তবে আমাদের সন্তান আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাদের মঙ্গলের জন্য আমরা গোপনীয়তা বজায় রাখছি।'
তারকা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে যান শাকিরা।
২০১০ বিশ্বকাপের সময় প্রথম সাক্ষাৎ হয় পিকে ও শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে বিয়ে করেননি তাঁরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙেই গেল।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৩ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৩ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৪ ঘণ্টা আগে