অর্থপাচার মামলায় ফের ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় নোরাকে গতকাল শুক্রবার ৫ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগেই কাতার ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স করে ভারতে ফেরেন নোরা। দেশে ফিরেই ইডি থেকে ডাক পড়ে নায়িকার। তাই গতকাল দিল্লিতে ইডির কার্যালয়ে হাজির হয়েছিলেন নোরা।
কিছুদিন আগেই এই মামলার আরেক অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। একই মামলায় আগেও নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি। গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে।
এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি। সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাঁকে গুচি ব্র্যান্ডের একটি হ্যান্ডব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।
নোরা আরও জানিয়েছিলেন, লীনার মোবাইল ফোনের লাউড স্পিকারে সুকেশ তাঁকে বলেছিলেন, তাঁরা তাঁর ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাঁকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিতে চান।
এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় ইডি। গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে ২ লাখ রুপি ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির পাতিয়ালা আদালত।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১২ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১২ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১২ ঘণ্টা আগে