
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে মোটরসাইকেলআরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িচাপায় যে নারীর মৃত্যু হয়েছে সেটা নিয়ে আমাদের মামলার কাজ চলমান। নিহত নারীর পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি৷’
আজ শুক্রবার রাত সাড়ে ৭টার সময়ে শাহবাগ থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথাগুলো বলেন তিনি।
শহিদুল্লাহ বলেন, ‘খুবই অমানবিক ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। চালক সুস্থ হলে আমরা তাকে জিজ্ঞেস করব, কেন তিনি এমন করেছেন! তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের (পুলিশ) পক্ষ থেকে তাঁর চিকিৎসার খরচ বহন হচ্ছে, সিটিস্ক্যান করা হয়েছে। আমরা এখনো তাঁর (চালক) পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। একটি নাম্বার পেয়েছিলাম তাঁর স্ত্রীর। কিন্তু কল দিলে রিং হয় কল ধরেনি, পরে মোবাইল বন্ধ পাওয়া যায়।’
গাড়িচাপায় নারীর মৃত্যুর বিষয়ে শহীদুল্লাহ্ বলেন, ‘ওই নারীর নাম রুবিনা আক্তার। লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসগুলো মেনটেইন করার মতো কোনো আত্মীয়স্বজন হাসপাতালে নেই।’
প্রাইভেটকারের চালক মাদকাসক্ত ছিলেন কি না-এমন প্রশ্নের উত্তরে রমনার ডিসি মো. শহীদুল্লাহ বলেন, ‘তিনি এখনো চিকিৎসাধীন। ডাক্তাররা জানানোর পরে আমরা জানতে পারব উনি কোন অবস্থায় ছিলেন। এর আগে বলতে পারছি না।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে