গতকাল ছিল টালিউড অভিনেতা জিতের জন্মদিন। জন্মদিনের সন্ধ্যায় যে বড় ঘোষণাটি দিলেন তিনি, তার আঁচ এসে লাগল বাংলাদেশেও। ‘মানুষ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। তৈরি হবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার।
‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পেয়েছেন সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক।
এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়। আর প্রথম কাজেই পেয়ে গেলেন জিতকে। নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই জিতের সঙ্গে আমার আলোচনা চলছিল। এটি টালিউডের সিনেমা। দাদা গল্পটি খুব পছন্দ করেছেন।’
সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘বিশ্বাস, লড়াই ও বাস্তবতা’। মানুষের ভেতরে যখন পশুর আচরণ চলে আসে, তখন কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে সে, সেটাই দেখানো হবে গল্পে। ‘মানুষ’ সিনেমার গল্পও সঞ্জয়ের লেখা। জিতের পাশাপাশি এতে দেখা যাবে কলকাতার আরেক অভিনেতা জিতু কামালকে। এ বছর ‘অপরাজিতা’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জিতু। তবে এতে বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে দেখা যাবে না। আগামী বছরের প্রথম দিকে শুরু হবে ‘মানুষ’ সিনেমার শুটিং।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫