
আলঝেইমার রোগটি ডিমেনশিয়ার একটি সাধারণ রূপ। এই রোগকে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগও বলা হয়। আলঝেইমার রোগের চিকিৎসায় একটি ওষুধ তৈরি করেছে জাপানি ওষুধ কোম্পানি ইসাই ও মার্কিন কোম্পানি বায়োজেন। সম্প্রতি লেকানেম্যাব নামের ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।
গবেষণা প্রতিবেদনের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স জানায়, আলঝেইমারের ওষুধ লেকানেম্যাব রোগের তীব্রতা কিছুটা ধীর করে দিলেও এর রয়েছে বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি। লেকানেম্যাব ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগের পর ১২ দশমিক ৬ শতাংশ রোগীর মস্তিষ্ক ফুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ১৪ শতাংশ রোগীর মস্তিষ্কে মাইক্রোহেমোরেজ দেখা দেয়। এমনকি লেকানেম্যাব গ্রহণকারীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আর অন্তত পাঁচজন ম্যাক্রোহেমারেজের শিকার হয়েছেন। ১৮ মাসের এই ট্রায়ালে প্রাথমিক পর্যায়ের আলঝেইমারে আক্রান্ত প্রায় ১ হাজার ৮০০ জন অংশ নেয়।
লেকানেম্যাব হলো একধরনের অ্যান্টিবডি, যা মস্তিষ্ক থেকে অ্যামিলয়েড দূর করতে ইমিউন সিস্টেমকে সহায়তায় কাজ করে। আর অ্যামিলয়েড হলো একধরনের প্রোটিন। ধারণা করা হয়, মস্তিষ্কে অ্যামিলয়েড বিটা নামক এই প্রোটিন উৎপন্ন হয়, যা পরে মস্তিষ্কের ভেতর রক্তকণিকায় দলা পাকিয়ে অ্যামিলয়েড ফলক গঠন করে। এই অ্যামিলয়েড ফলকই মস্তিষ্কের কোষের মৃত্যুর জন্য দায়ী। অর্থাৎ আলঝেইমারের রোগের অন্যতম কারণ।
এদিকে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) শিগগিরই লেকানেম্যাব ওষুধটির অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে। আর আগামী বছর বিশ্বের অন্যান্য দেশেও ওষুধটির অনুমোদন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে ইসাই ও বায়োজেন।
চিকিৎসকদের মতে, আলঝেইমার একটি প্রগ্রেসিভ নিউরোলজিক রোগ, যেখানে মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে মারা যায়। সাধারণত ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এই রোগ দেখা দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কম বয়সীদেরও এই রোগ হতে পারে। আলঝেইমারে আক্রান্তরা প্রথমে সামান্য বিভ্রান্ত হয় এবং অনেক কিছু ভুলে যেতে শুরু করে। এরপর ধীরে ধীরে স্মৃতিশক্তি বা ভাবনার শক্তিকে ধ্বংস করে দেয় রোগটি। ফলে সহজ কাজগুলো করার ক্ষমতাও চলে যায় মানুষের। তবে আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
১৪ মিনিট আগে
সৌদি আরব ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু করেছে। মঙ্গলবারই (২২ সেপ্টেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি পুনরায় শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছে ইরান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে