দক্ষিণের জনপ্রিয় তেলেগু অভিনেতা গৌতম কার্তিক। তাঁর দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অপরদিকে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। এম. মুথাইবা পরিচালিত তামিল অ্যাকশন-ড্রামা ছবি ‘দেবারতাম’ মুক্তি পায় ২০১৯ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অভিনেতা গৌতম কার্তিক ও মানজিমা মোহন।
সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও জুড়ে গেলেন দক্ষিণের এই জুটি। আজ সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা।
তিন বছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা।
আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মণিরত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া রজনীকান্ত প্রমুখ।
গৌতম দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্তিকের ছেলে। মণিরত্নমের ‘কাদাল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর।
মানজিমা শিশুশিল্পী হিসেবে মালয়লাম সিনেমা দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০১৫ সালে ‘অরু ভাদাক্কান সেলফি’ সিনেমায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মালয়লাম, তামিল ছাড়াও তেলেগু ছবিতে দেখা গেছে তাঁকে।
গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ।
অন্যদিকে কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়াতা সাতাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘১৬ আগস্ট ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমায়।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে