
দেশে অনেক শিক্ষিত মানুষের মধ্যেও যৌন নির্যাতন সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। এমনকি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষকও এ ব্যাপারে সচেতন নন। এ কারণে যৌন নির্যাতনের ব্যাপারে সচেতনতা তৈরিতে সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি।
পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি করার পাশাপাশি তা কার্যকর করার দাবি জানিয়েছেন মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘কর্মস্থল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে সালমা আলী বলেন, ‘আমরা নারী বান্ধব আইন, কমিটি, কোর্ট, পুলিশ স্টেশন চাই। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি করার প্রস্তাব এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। এটা বাস্তবায়ন করতে হবে।’
সালমা আলী আরও বলেন, ‘এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী ৩ হাজার ৬০ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এ সময়ের মধ্যে ৬৬ জন পাচারের শিকার হয়েছেন, যার মধ্যে ১৮ জনই কন্যা শিশু।’
আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে মহিলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করতে না পারলে নারী নির্যাতন প্রতিকার সম্ভব হবে না। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য বিচার বিভাগের বিচারক স্বল্পতাসহ অন্যান্য জটিলতা দূর করতে হবে। এ জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে এখনো কাঙ্ক্ষিত ফল আসেনি।’
ধর্ষণের ঘটনা গণমাধ্যমে যেভাবে প্রচার হয়, এর ফলোআপ নিয়ে তেমন উদ্যোগ তেমন দেখা যায় না উল্লেখ করে সালমা আলী বলেন, ‘ধর্ষণের মুখোমুখি বা ভুক্তভোগী নারীর চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, নতুন করে তৈরি এ আইন নারী অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ রাখবে। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষকও জানেন না যৌন নির্যাতন কী। এ ব্যাপারে সচেতনতা তৈরিতে সবাইকে উদ্যোগ নিতে হবে।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে সংগঠনের পরিচালক অ্যাডভোকেট দিল সেতারা জানান, নারীদের যৌন নির্যাতন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭১ শতাংশ কমিটি রয়েছে, তবে কর্মস্থলগুলোতে কমিটি রয়েছে মাত্র ৩৯ শতাংশ। আর গঠন করা এসব কমিটির মধ্যে কার্যকর আছে মাত্র ৪৪ শতাংশ। এ ছাড়া ৫৭ শতাংশ প্রতিষ্ঠান ও কর্মস্থলে কোনো অভিযোগ বাক্সও নেই।
এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) পরিচালক নাজমা ইয়াসমিন বলেন, ‘১১টি নির্দেশনা ছিল হাইকোর্টের। নির্দেশনাগুলো এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শ্রম আইনের সংশোধনীতে এই ১১টি সংশোধনী অন্তর্ভুক্ত করা হয় সে জন্য আইন ও শ্রম মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট সীমা জহুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়েদা পারভিন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম, ব্যাংকার তামলিমা জাহান প্রমুখ।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২১ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিজিএফআই-এসবি-ডিবি-এনএসআইয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ছাড়া সরকারের কাছে র্যাব সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন...
২ ঘণ্টা আগে
দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার। গত ২ মার্চ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপনিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
২ ঘণ্টা আগে