ফিটনেস ফ্রিক যাকে বলে, দিশা পাটানি তার উৎকৃষ্ট উদাহরণ। কখনোই ফিটনেস সেশন মিস করেন না। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও নয়। শনিবার সকালে ইনস্টাগ্রামে তাঁর ওয়ার্কআউট সেশনের একটি ভিডিও শেয়ার করেছেন।
এই ভিডিওতে অনেকে বলছেন, ফিটনেসকে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করেছেন দিশা। ভিডিওতে দিশা পাটানিকে ব্যাক টু ব্যাক কিক দিতে দেখা যাচ্ছে। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘মরিচা দূর করা!’
ইনস্টাগ্রামে দিশার ভিডিওটি দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। আয়ুষ্মান খুরানা পোস্টের মন্তব্য বিভাগে তালির ইমোজি দিয়েছেন।
টাইগার শ্রফের বিপরীতে ‘বাঘি ২’ এবং ‘কুংফু যোগ’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিতি পেয়েছেন দিশা পাটানি।
মডেলিং থেকে বলিউডে অভিষেক ঘটে দিশা পাটানির। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তাঁর অভিষেক ঘটে বলিউডে। ২০১৫ সালে স্পোর্টস বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দিয়ে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে। ছবিটিতে কিয়ারা আদভানিও ছিলেন।
দিশাকে মোহিত সুরির অ্যাকশন-থ্রিলার ‘মালাং’-এও দেখা গেছে। সেখানে সহ-অভিনেতা ছিলেন অনিল কাপুর, আদিত্য রায় কাপুর ও কুনাল কেম্মু। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সালমান খানের সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমা। এই জুটি এর আগে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ভারত’–এ একসঙ্গে কাজ করেছেন।
বড় পর্দায় দিশা পাটানিকে শেষ দেখা গিয়েছিল থ্রিলার ‘এক ভিলেন ২’-এ। অর্জুন কাপুর, জন আবরাহাম ও তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে