
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। আজ রোববার আদালতের প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, মামলায় ছিনতাই হওয়া দুই আসামিসহ ২০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত নামা আরও ২০ থেকে ২১ জনকে আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানায় দায়ের করার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার শুনানি শেষে কারাগারে থাকা ১২ জন আসামিকে হাজতখানায় নেওয়ার পথে দুজনকে ছিনিয়ে নেয় সহযোগীরা। মামলায় ওই ১২ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় জামিন প্রাপ্ত দুজনকেও আসামি করা হয়েছে। এ ছাড়া পলাতক আরও ৬ জনকে আসামি করা হয়েছে।
যাদের আসামি করা হয়েছে- শাহিন আলম, শাহ আলম ওরফে সালাউদ্দিন বিএম মুজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খাইরুল ইসলাম জামিল, মইনুল হাসান শামীম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে যায়েদ, আব্দুস সবুর, রশিদ উন নবী ভুইয়া ওরফে টিপু ওরফে রাসেল, ইদি আমিন, মেহেদী হাসান অমি, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হাসান ওরফে মেজর জিয়া, আয়মান সাব্বিরুল হক চৌধুরী ওরফে কনিক, তানভীর ওরফে শামসেদ মিয়া, রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ও ওমর ফারুক ওরফে নোমান।
মামলায় বলা হয়েছে, প্রথম ১২ জন আসামিকে কারাগার থেকে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তারা প্রত্যেকে দুর্ধর্ষ জঙ্গি মেজর জিয়া ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুযায়ী রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের ওপর আক্রমণ করে দুই আসামি ছিনিয়ে নেয়। মোহাম্মদপুর থানার মামলায় জামিন প্রাপ্ত আসামি ইদি আমিন ও মেহেদী হাসান ট্রাইব্যুনালে বসেই এই পরিকল্পনা সফল করার প্রস্তুতি নেয়। ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে তারা আগে আগে বের হয়ে আসে এবং অন্যান্য জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে হামলার পরিকল্পনা সফল করার দায়িত্ব পালন করে।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চারজন পুলিশের চোখে স্প্রে এবং মারধর করে আসামি দুই আসামি ছিনিয়ে নেয়।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।
এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজশাহীর বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন একজন মারা গেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্ব দিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আকলিমা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের শহিদুল...
৪২ মিনিট আগে
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে ২২ থেকে ২৫ মিনিট পরীক্ষা নেওয়ার পর পরিবর্তন করা হয় প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এত বড় ঘটনা ঘটলেও জানানো হয়নি জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসককে।
৪৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেয়াললিখন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে