সারগাম সাউন্ড স্টেশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বশির আহমেদ সম্মাননা-২০২২’ প্রদান করা হবে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হবে। শিল্পকলা একাডেমি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মাননা হিসেবে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হবে। এ বছর সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী (কণ্ঠশিল্পী), দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (সংগীত পরিচালক), মো. রফিকুজ্জামান (গীতিকার), সুনীল চন্দ্র দাস (যন্ত্রশিল্পী), ইকবাল সোবহান চৌধুরী (সাংবাদিক), শাইখ সিরাজ (বিশেষ ব্যক্তিত্ব), ডা. বতুল রহমান (প্রবাসী বাঙালি)।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি ড. মো. আব্দুর রহিম খান।
সম্মাননা প্রদানের পর বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকবি ও সংগীত পরিচালক বশির আহমেদের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শিত হবে। সবশেষে পরিবেশিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে একক ও দ্বৈত সংগীত, কবিতাপাঠ ইত্যাদির মাধ্যমে শিল্পী বশির আহমেদকে স্মরণ করা হবে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৬ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে