রেসিপি
সুগন্ধি চাল কিংবা মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট রান্না করা যায়। এখানে মুগ ডালের রেসিপি দেওয়া হলো।
উপকরণ
তেল আধা কাপ, মুগ ডাল ভাজা ১ বাটি, রুই মাছের মাথা ২ থেকে ৩টি, গরম মশলা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৭টি, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন ও আদা বাটা আধা টেবিল চামচ থেকে এক টেবিল চামচ, মরিচের গুঁড়ো স্বাদ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, ধনে ও জিরা গুঁড়ো ১ চা-চামচ করে, ধনে পাতা কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, ঘি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ।
প্রণালি
প্রথমে একটি পাত্রে মাছের মাথাগুলো হলুদ, মরিচ আর সামান্য লবণ মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিয়ে তাতে একে একে পেঁয়াজ, আদা ও রসুন বাটা, মরিচ, হলুদ, ধনে ও জিরা গুঁড়ো এবং লবণ মিশয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কষানো মশলায় মুগ ডাল ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে দিতে হবে। এবার তুলে রাখা ভাজা মাছের মাথা মিশিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পানি শুকিয়ে গেলে নেড়ে তাতে ধনে পাতা কুচি, জিরা গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা ও সামান্য ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে।

বেলুচিস্তানের রান্নার দর্শন একেবারেই সরল—ভালো মানের উপকরণ থাকলে অতিরিক্ত মসলা বা জটিল কৌশলের প্রয়োজন নেই। এই দর্শনেরই চমৎকার উদাহরণ বেলুচি সাগ গোশত। খাসির মাংস, পালংশাক আর অল্প কয়েকটি গোটা মসলার সমন্বয়ে তৈরি এই পদে পানি প্রায় ব্যবহারই করা হয় না; বরং মাংস ও শাক নিজেদের রসেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে
২ ঘণ্টা আগে
বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমরা দমপুখত শব্দটির সঙ্গে পরিচিত। কিন্তু খাসির মাংসের দমপুখত! হ্যাঁ, সেই খাবারও আছে। বেলুচিস্তানের রন্ধন ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি দমপুখত মাটন। ‘দমপুখত’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। ‘দম’ অর্থ বাষ্প বা নিশ্বাস এবং ‘পুখত’ অর্থ রান্না করা।
৪ ঘণ্টা আগে
কর্টিসল ডিটক্স। ভাবছেন, এটা আবার কী? আর আদৌ কি কোনো হরমোন ডিটক্স করা যায়? বিশেষজ্ঞ চিকিৎসকেরা তো বলছেন, যায়। আপনার শরীর অতিরিক্ত পরিমাণে কর্টিসল তৈরি করছে কি না তা কীভাবে নির্ণয় করবেন এবং এই স্ট্রেস হরমোনের কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধান কী করে করবেন, জেনে নিন...
১৮ ঘণ্টা আগে
ধরুন, ঘড়িতে বাজে রাত ২টা। পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন আর আপনি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন; কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছেন। যাঁরা রাতে ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই অফিস বা ক্লাসের জন্য সময়মতো উঠতে অ্যালার্ম দিতে হয়,
১ দিন আগে