কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। এরই মধ্যে চলচ্চিত্রের মুক্তির তারিখ ২৫ নভেম্বর নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রদীপ ঘোষ।
বিস্তারিত জানাতে আগামী ২০ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ছবির পরিচালক।
২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল ‘বীরকন্যা প্রীতিলতা’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছে টিম প্রীতিলতা। গত ২ নভেম্বর চট্টগ্রাম থেকে সিনেমার প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। এরপর গত ৬ নভেম্বর ঢাকার ইডেন মহিলা কলেজে প্রচারণা চালান চলচ্চিত্রের কলাকুশলীরা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল ১৮ নভেম্বরের মধ্যে ছবিটি দর্শকের সামনে নিয়ে আসার। সরকারি অনুদান সহায়তাপ্রাপ্ত চলচ্চিত্র হওয়ার কারণে বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি দিতে আমাদের কিছুটা সময় বেশি লাগছে। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ চলচ্চিত্রের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’
আগামী ২০ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশ করবেন বলে জানান নির্মাতা প্রদীপ ঘোষ।
বীরকন্যা চলচ্চিত্রে পাঁচটি গান রয়েছে। এরই মধ্যে ছবিটির একটি গান প্রকাশিত হয়েছে। যার শিরোনাম দেওয়া হয়েছে পরাধীনতার শৃঙ্খল। গানটির কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—নাম ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা, শহীদ রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৭ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে