‘তোমার হাত পাখার বাতাসে’ গানের মধ্য দিয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী আকবর আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন আগে শারীরিক জটিলতার কারণে তাঁর পা কেটে ফেলতে হয়। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আকবর আলীর ফেসবুক আইডিতে তাঁর মেয়ে অথৈ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মাঝে কয়েক মাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন আকবর। শারীরিক জটিলতার কারণে, তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল, এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হানিফ সংকেতের সঞ্চালনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘তোমার হাত পাখার বাতাসে’ গান গেয়ে খ্যাতি অর্জন করেন আকবর আলী। এর আগে তিনি যশোর শহরে রিকশাচালক হিসেবে কাজ করতেন।
‘ইত্যাদি’তে পারফর্ম করার পর তাঁর ভাগ্য মোড় নেয়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকায় স্টেজ পারফর্ম করতে পারেননি তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছিলেন।
বিনোদনের খবর আরও পড়ুন:

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
৮ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে একটি পডকাস্টে এসে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন নির্মাতা রায়হান রাফী। এবার একই ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন খিজির হায়াত খান। ইতিমধ্যে সিনেমার চিত্রনাট্যের কাজও শেষ করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
৮ ঘণ্টা আগে
বার্লিনালে শেষ পর্যন্ত রাজনীতিরই জয় হলো। বার্লিনাল অর্থাৎ বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরের শুরুর দিন থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। সিনেমায় রাজনীতি থাকা উচিত নয়, জুরিপ্রধান উইম ওয়েন্ডার্সের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
৮ ঘণ্টা আগে