এলাম, দেখলাম এবং জয় করলাম- স্যাম কারানের কাছে ব্যাপারটা যেন এমনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কারানের প্রথম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই করলেন বাজিমাত। একই সঙ্গে ফাইনালসেরা এবং টুর্নামেন্টসেরা হলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কারান। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।বৈচিত্র্যময় বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন কারান। যদিও কারান মনে করেন, তিনি ফাইনাল সেরার যোগ্য নন। বরং পুরষ্কার পাওয়া উচিত বেন স্টোকসের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কার আমার পাওয়া উচিত। স্টোকস অসাধারণ খেলেছে।’
ফাইনাল তে বটেই, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন কারান। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং গড় ১১.৩৮ এবং ইকোনমি ৬.৫৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রেখেছেন বেশ দারুণভাবেই। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
বিশ্বকাপের ম্যান অব দ্যা ফাইনাল:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইরফান পাঠান (ভারত): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৪০ বলে ৫৪* রান এবং ৪-০-২০-১; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: লর্ডস, ইংল্যান্ড
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্রেগ কিসওয়েটার (ইংল্যান্ড): ৪৯ বলে ৬৩ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া;
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)): ৫৬ বলে ৭৮ রান ও ৪-০-১৫-১;প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা।
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৩৫ বলে ৫২* রান; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর, বাংলাদেশ
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ): ৬৬ বলে ৮৫ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ইডেন গার্ডেন্স, ভারত
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৫০ বলে ৭৭* রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৯১ রান ও ১২ উইকেট
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): ৩১৭ রান
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেভিন পিটারসেন (ইংল্যান্ড):২৪৮ রান
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া): ২৪৯ রান ও ১১ উইকেট
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ২৭৩ রান ও ১ উইকেট
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২৮৯ রান
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড):১৩ উইকেট

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করা ভারত সুপার এইটের শুরুতেই পেয়েছে বড় হারের তিক্ত স্বাদ। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেমিফাইনালের পথটা কঠিন করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপরও আশা ছাড়ছেন না সূর্যকুমার যাদব। শক্তভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
৩৬ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলছে। সরকারি সিদ্ধান্তে টুর্নামেন্টটা খেলা না হলেও এখন তা বাংলাদেশের কাছে অতীত। বাংলাদেশের সামনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরই শুরু হতে যাওয়া এ সিরিজ সামনে রেখে এখন প্রস্তুত হচ্ছেন
১ ঘণ্টা আগে
ফাইনালের আগে ‘ফাইনাল’—এমন ট্যাগই দেওয়া হয়েছিল। দুই দলের দেখা হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। দুই বছর আগে সেই রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শিরোপা জেতে ভারত। এবারের লড়াইটা শিরোপার জন্য না হলেও ছিল পথটা মসৃণ করার। সেই কাজে সফল দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সুপার এইটে
১৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা নজর কেড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, ইতালির মতো সহযোগী দেশগুলো। এসব দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। বিষয়টি নজর এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। আজ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে
১৩ ঘণ্টা আগে