
জিম করতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশীর। তিনি ছিলেন হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। আজ শুক্রবার জিম করার সময় হার্টঅ্যাটাক করেন তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অভিনেতা জয় ভানুশালী বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিটনেস নিয়ে খুবই সজাগ ছিলেন অভিনেতা সিদ্ধান্ত। প্রতিদিনের মতো আজও জিমে যান তিনি। কিন্তু শরীরচর্চা করার সময় হঠাৎই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। প্রায় ৪৫ মিনিট ধরে সিদ্ধান্তকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
সিদ্ধান্তের বন্ধু জয় বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে তিনি সিদ্ধান্তের মৃত্যুর সংবাদ পেয়েছেন। এরপরই তিনি ইনস্টাগ্রামে তা শেয়ার করেন এবং বন্ধুর মৃত্যুতে শোক জানান। সিদ্ধান্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে!’
মঞ্চ থেকেই অভিনয় জীবনের হাতেখড়ি সিদ্ধান্তের। এরপর একে একে জনপ্রিয় ধারাবাহিকের মুখ হয়ে ওঠেন। এর মধ্যে ‘কুসুম’, ‘ওয়ারিশ’ এবং ‘সূর্যপুত্র কর্ণ’ অন্যতম। এসব ধারাবাহিক তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। বেশ কিছু মিউজিক ভিডিতেও সিদ্ধান্তকে দেখা গেছে। বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ধারাবাহিকের কাজ চলছিল। নিজেকে ফিট রাখতে সব সময়ই শরীরচর্চার প্রতি মনোযোগী ছিলেন সিদ্ধান্ত।
অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউডের চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক টুইট করে বলেছেন, ‘শরীর গড়তে পাগলের তাড়া, কোনো ডাক্তারি পরামর্শ ছাড়াই এত বিপজ্জনক নেশা! হাইপার-জিমিং তুলনামূলকভাবে নতুন ঘটনা। ইনস্টাগ্রামের কারণেই এমন পাগলাটে প্রেরণা পেয়েছে। এটা নিয়ে সমাজকে নতুন করে ভাবতে হবে। ওহ, সিদ্ধান্ত...!’

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে