দুরারোগ্য স্নায়ু জটিলতায় আক্রান্ত জনপ্রিয় মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। তাঁর শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিজের ইন্সটাগ্রামে ভক্তদের কাছে জানিয়েছেন তিনি।
রূপে, গানে ও নাচে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে রেখেছেন ব্রিটনি। তাঁর অ্যালবাম মুক্তি মানেই তা টপ চার্টে উঠে যাওয়া। মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও পোস্ট করেন তিনি।
সম্প্রতি এমন এক ভিডিও পোস্ট করে ব্রিটনি লেখেন, ‘আমার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বর ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনো কখনো আমার মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, আক্ষরিক অর্থেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অবশ হয়ে যায়।
‘সপ্তাহে অন্তত তিনবার বিছানা থেকে উঠে দেখি, আমার হাত দুটো সম্পূর্ণ অবশ হয়ে গেছে। শরীরের ডান দিক থেকে গলা পর্যন্ত সুচ ফোটানের মতো যন্ত্রণা হয় এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়, যেটা ভয়ংকর।’
ব্রিটনি আরও বলেন, ‘যখন নাচ করি, তখন এসব যন্ত্রণা অনুভব করি না। শরীর থেকে যন্ত্রণা অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। তাই এটাকে ভুলে আপাতত নাচের ছন্দেই মেতে উঠতে চাই।
সর্বকালের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়ে ‘প্রিন্সেস অব পপ’ খেতাব পেয়েছেন ৪০ বছর বয়সী এই গায়িকা। গ্র্যামি অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননাসহ ছয়টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিলেনিয়াম অ্যাওয়ার্ডসহ ১০টি বিলবোর্ড সংগীত পুরস্কার এবং ‘হলিউড ওয়াক অব ফেম’ তারকার খেতাবও মিলেছে এই তারকার ঝুলিতে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২১ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে