নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপেই দর্শক হিসেবে থেকে গেল অস্ট্রেলিয়া। আর বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে এখনও কিছু জানাননি। তবে রিকি পন্টিং যেন এক ধাপ এগিয়ে ভেবে রেখেছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক মনে করছেন পন্টিং।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ এবং ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ৭ পয়েন্ট পেয়েও সেমিফাইনাল খেলতে পারেনি স্বাগতিকেরা। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে হেরেই নেট রানরেটে বেশ পিছিয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই বিশ্বকাপে তিন ম্যাচে অ্যারন ফিঞ্চ করেছেন ১০৭ রান। ৫৩.৫০ গড় ঈর্ষণীয় হলেও ১১০.৩০ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে বেশ বেমানান।
অন্যদিকে ম্যাক্সওয়েল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে করেছেন ১১৮ রান। গড় ৩৯.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬১.৬৪। বোলিংয়ে ৬.৩৩ গড় এবং ৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। আর ফিল্ডিংয়ে দুটো ক্যাচ ধরেছেন। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে সংক্ষিপ্ততম সংস্করণের যোগ্য অধিনায়ক মনে করছেন পন্টিং। প্রসঙ্গক্রমে ম্যাক্সওয়েলের আইপিএল এবং বিগ ব্যাশের পারফরশ্যান্সের কথাও উল্লেখ করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সে আইপিএল এবং বিগ ব্যাশে দারুণ খেলেছে। আমি মনে করি, সে যোগ্য ব্যক্তি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। জিতেছে ২৫ ম্যাচ এবং হেরেছে ১৫ ম্যাচ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন। আর ২০১০ বিশ্বকাপে হয়েছিল রানারআপ।

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের এখনো এক দিন সময় বাকি। অনুশীলনের পাশাপাশি অবসরে তাই বিশ্বকাপের অন্যান্য ম্যাচেও নজর রাখছে নরওয়ে ফুটবল দল। কোন দল কী কৌশলে খেলে, সম্ভাব্য প্রতিপক্ষ কে হচ্ছে, সেগুলো তো খেয়াল রাখতে হবে। তবে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালের একটি ঘটনা নজর কেড়েছে ফুটবল ভক্
৫ মিনিট আগে
বোস্টনে গত রাতে মরক্কোকে ২-০ গোলে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের এক গোল ও এক অ্যাসিস্টে সেমিফাইনালের টিকিট কেটেছে ফরাসিরা। আজ রাতে নিশ্চিত হবে ফ্রান্সের সেমিফাইনালের প্রতিপক্ষ। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন-বেলজিয়াম। এক নজ
৩৩ মিনিট আগে
পেনাল্টি থেকে গোলটা করতে পারলেই কিলিয়ান এমবাপ্পে বসে যেতেন লিওনেল মেসির পাশে। কিন্তু এমবাপ্পে সোজা বলটা তুলে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর হাতে। এমন ঘটনার পর চলছে নানা আলোচনা। ম্যাচ শেষে ব্যাখ্যাও দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে রেকর্ড বই তছনছ করছেন তিনি। তবে আর্জেন্টিনা ফাইনাল খেললে বিপাকে পড়তে পারেন তারকা ফরোয়ার্ড। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে।
২ ঘণ্টা আগে