মারা গেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গায়ক ও র্যাপার অ্যারন কার্টার। ৩৪ বছর বয়সী অ্যারন কার্টার ছিলেন ব্যাকস্ট্রিট বয়েজের নিক কার্টারের ছোট ভাই। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিনোদন সাইট টিএমজেডের বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি।
টিএমজেড জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ল্যাংকাস্টারে তাঁর বাড়িতে কার্টারকে গোসলখানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ব্যান্ডের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা বলেন, ‘এই মুহূর্তে এটি সত্যিই আমাদের জন্য একটি খারাপ সময়। কী ঘটেছে এবং এর পেছনে কী কারণ ছিল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা সবার মতোই বিচলিত এবং আশা করি ভক্তরা তাঁর পরিবার ও তাঁর জন্য প্রার্থনা করবে।’
ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের হয়ে কার্টারের কর্মজীবন শুরু হয়েছিল নব্বইয়ের দশকের শেষের দিকে। তাঁর চারটি অ্যালবামের লাখ কপি বিক্রি হয়েছিল, যার মধ্যে প্রথমটি ছিল যখন তাঁর বয়স মাত্র ৯ বছর। তাঁর দ্বিতীয় অ্যালবাম, অ্যারনস পার্টি (কাম গেট ইট) ২০০০ সালে মুক্তি পায়।
ব্যক্তিজীবনে অনেক বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। মাদকদ্রব্য সেবন ও বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাঁর নামে বেশ কয়েকটি মামলাও হয়েছিল।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৩ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৩ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে