বিখ্যাত হরর চলচ্চিত্র ‘ক্যান্ডিম্যান’-এর কথা আপনার মনে আছে নিশ্চয়? ওই সিনেমায় অভিনেতা টনি টডের মৌমাছির সঙ্গে একটি অবিস্মরণীয় দৃশ্য আছে। দৃশ্যটি এমন—অসংখ্য মৌমাছি হুল ফোটাচ্ছে টনির শরীরে। সেই হুল ফোটানোর দৃশ্য সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেতা।
টনি বলেছেন, মৌমাছির প্রতিটি হুলের জন্য তিনি ১ হাজার ডলার করে নিতেন। ‘আমি মৌমাছির ওই দৃশ্যের সময় প্রতিটি হুলের আঘাতের জন্য ১ হাজার ডলার করে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এটি ক্যান্ডিম্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে, তাই আমি এই দৃশ্যে নিজেকে সঁপে দিয়েছিলাম।’
প্রায় ২৫ থেকে ৩০ মিনিট সময় দিতে হয়েছিল ওই দৃশ্য ধারণের জন্য। টনি বলেছেন, ‘আমার ওপর যে মৌমাছি ছিল, তারা বাচ্চা মৌমাছি ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে তারা হুল ফোটাতে পারে। যদিও সিনেমসংশ্লিষ্টরা বলেছিলেন, ওই মৌমাছিদের হুল ফোটানোর সম্ভাবনা কম।
টনি তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘যখন গল্পটি প্রথম পড়েছিলাম, তখন গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে কি না, তা খুঁজেছিলাম। কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে, হরর চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতাদের মধ্যে আমি যেন অন্যতম হতে পারি।
ব্রিটিশ লেখক ক্লাইভ বার্কারের ছোট গল্প ‘দ্য ফরবিডেন’ অবলম্বনে ১৯৯২ সালে পরিচালক বার্নার্ড রোজ ‘ক্যান্ডিম্যান’ রচনা ও পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটিতে টনি টড ছাড়াও ভার্জিনিয়া ম্যাডসেন, জেন্ডার বার্কলে, কাসি লেমনস অভিনয় করেছিলেন।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১২ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে