
শিল্পকলা একাডেমির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞপ্তিতে কিছু ‘অবাস্তব’ শর্ত উল্লেখ করা হয়েছে। বয়সসীমা ৩০, স্নাতকোত্তর পাস আবার সাত বছরের অভিজ্ঞতা—এ ধরনের শর্ত দিয়েছে শিল্পকলা একাডেমি।
জানা গেছে, এ ধরনের শর্তের কারণে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
চাকরিপ্রার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ ধরনের শর্ত দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সহকারী পরিচালক (সংগীত), সহকারী সচিব এবং সহকারী পরিচালকের একটি করে পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর পাস। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে চাকরিপ্রার্থীদের কাছে সবচেয়ে আপত্তিকর মনে হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা হিসেবে ৭ বছর কাজ করার অভিজ্ঞতার শর্ত।
অবশ্য শুধু সহকারী পরিচালক (সংগীত) পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
সাধারণত একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৩-২৪ বছর বয়স হয়ে যায়। এরপর ৭ বছর একজন কর্মকর্তা হিসেবে চাকরির অভিজ্ঞতা চাওয়াটা অবাস্তব ‘শর্ত’ বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি ফেসবুক গ্রুপে শেয়ার করার পরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সুলতান নামে একজন মন্তব্য করেছেন, ‘এগুলো সুনির্দিষ্ট লোকদের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন।’ শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘বিশেষ কিছু লোকদের জন্য এমন শর্ত দেয়’। সহকারী পরিচালক পদের দিকে ইঙ্গিত করে মিজান নামের একজন মন্তব্য করেছেন, ‘মূলত বিভাগীয় প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই এই শর্ত। যেন কোনো ভাবেই নতুন লোক চাকরি না পায়।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যে সমালোচনা হচ্ছে, তা আমাদের কানেও আসছে। কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের চাকরিবিধিতে ওই দুই পদের বিপরীতে এমন শর্তই উল্লেখ করা আছে। সেটি পরিবর্তনের কোনো সুযোগ আমাদের কাছে নেই। এর আগেও আমরা এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই পরিস্থিতিতে পড়েছিলাম।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২৭ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২০ ঘণ্টা আগে