পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদি’ লং মার্চে আজ বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ হন ইমরান খান। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, এই বন্দুক হামলার পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল দায়ী বলে উল্লেখ করেছেন ইমরান খান।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) আসাদ উমর আজ এক ভিডিও বার্তায় বলেছেন—পিটিআই চেয়ারম্যান ইমরান খান আজকের হামলার পেছনে কারা দায়ী তাদের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এই ভিডিও করার আগে ইমরান খান আমাদের ডেকেছিলেন এবং বলেছেন আমরা যেন এই বার্তা জাতির উদ্দেশে প্রচার করি।’
আসাদ উমর আরও বলেন, ‘ইমরান খান এই হামলার ব্যাপারে আগেই বেশ কিছু তথ্য জানতে পেরেছিলেন।’ তিনি আরও বলেন, ‘তিনি (ইমরান) বিশ্বাস করেন যে—এই হামলার পেছনে তিনজন মানুষ দায়ী এবং তাঁরা হলেন—শাহবাজ শরীফ, রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল।’
আসাদ উমর তাঁর ভিডিও বার্তায় আরও জানান, ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালের পদচ্যুতি দাবি করেছেন। অন্যথায় দেশজুড়ে আরও কঠোর আন্দোলন শুরু হবে।

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
১ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
৩ ঘণ্টা আগে
বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
৬ ঘণ্টা আগে