প্রথমবারের মতো মারাঠি সিনেমায় নাম লেখালেন বলিউড তারকা অক্ষয় কুমার। ঐতিহাসিক মহাকাব্যের গল্পে নির্মিত হতে যাওয়া ‘ভেধাত মারাঠি বীর দৌদলে সাত’ চলচ্চিত্রের মাধ্যমে মারাঠি সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো বড় পর্দায় মহারাজ ছত্রপতি শিবাজিকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন অক্ষয়।
মুম্বাইতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে অক্ষয় কুমার ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং নির্মাতা মহেশ মাঞ্জরেকার উপস্থিত ছিলেন।
মারাঠি ইন্ডাস্ট্রিতে নিজের অভিষেক নিয়ে অক্ষয় কুমার বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি মনে করি বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব। আমাকে যখন এই চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আর অন্য কিছু চিন্তা করিনি, সম্মতি দিয়েছি।’
চলচ্চিত্রটির নির্মাতা মহেশ মাঞ্জরেকার বলেন, ‘আমি গত সাত বছর ধরে ‘বেদাত মারাথে বীর দৌদালে সাত’ নিয়ে কাজ করছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মারাঠি চলচ্চিত্র হতে যাচ্ছে। আমি চাই মানুষ এর গল্প জানুক। ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা। আমি খুব ভাগ্যবান যে অক্ষয় কুমারকে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে রাজি করাতে পেরেছি। আমি বিশ্বাস করি, তিনিই এর জন্য উপযুক্ত হবেন।’
ঐতিহাসিক ঘটনা ‘বীর দাউদলে সাত’-এর গল্প থেকেই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ১৬৭৪ সালে সাতজন বীরযোদ্ধার অসাধারণ সাহসিকতার কাহিনি তুলে ধরা হয়েছে গল্পে, যাদের একমাত্র লক্ষ্য ছিল শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করা।
বীর দৌদালে সাত শুধু মারাঠি নয় হিন্দি, তামিল এবং তেলেগুতেও মুক্তি পাবে। সিনেমাটি ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে